শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

তেজগাঁও থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
তেজগাঁও থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মোঃ ওসমান মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

শনিবার (৩ জুন) সাড়ে ৫টার দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন তেজগাঁও শিল্প এলাকা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ওসামান মোল্লাকে (৩৬) গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

রোববার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তার নামে ঢাকা মহানগরীর মতিঝিল থানায় ২০১৪ সালে একটি মাদক মামলা রুজু হয়। উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকে ধৃত আসামী রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর