এমরান হোসেন, জেলা প্রতিনিধি জামালপুর।।
জামালপুর পৌর শহরের ত্রি-নয়ন স্কুল অ্যান্ড কলেজে গ্রাম বাংলার ঐতিহ্য শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে শীতের বাহারি রঙের পিঠার আয়োজন করা হয়। ত্রি-নয়ন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের প্রভাষক মিজানুর রহমানের সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও দাপুনিয়া ইউনিট বিএনপির সভাপতি আলহাজ্ব আছির উদ্দিন।
উৎসবে বিদ্যালয়ের শিক্ষক ও সকল শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শীতের পিঠার স্টল বসিয়ে উৎসব মুখর করে তোলেন পুরো কমপ্লেক্স।
অনুষ্ঠানে দাপুনিয়া ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোকসেদুর রহমানসহ অভিভাবক ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রভাষক মিজানুর রহমান বলেন, আমরা শিক্ষার্থীদের নিয়ে প্রতি বছরই শীতকালীন পিঠা উৎসব করে থাকি। ইচ্ছা আছে আগামীতে আরও বড় পরিসরে শিক্ষার্থীদের নিয়ে উৎসব করব।