শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে হত্যা, ৩ কৃষ্ণাঙ্গ আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪১২ সময় দেখুন
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে হত্যা, ৩ কৃষ্ণাঙ্গ আটক


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে হত্যা, ৩ কৃষ্ণাঙ্গ আটক

ডেস্ক নিউজ: দক্ষিণ আফ্রিকার আমাসপোর্ট এলাকায় বোরহান উদ্দিন মানিক (৪৮) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা।

শনিবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুরে দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের ইরমেলোর পার্শ্ববর্তী শহর আমাসপোর্ট এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। সূত্র: বাংলা নিউজ২৪.কম

নিহত বোরহান উদ্দিন মানিক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় যান।

আমাসপোর্ট এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিক রাজিব ভূঁইয়া জানান, শনিবার দুপুর ২টার দিকে শীতের তীব্রতায় মানিক দোকানের সামনে রোদে দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজন সশস্ত্র কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী মানিককে ছুরি দিয়ে জিম্মি করে দোকানে ঢোকেন। ডাকাতি করার সময় মানিককে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে তারা।

পরে অন্য বাংলাদেশিরা খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত তিন কৃষ্ণাঙ্গকে আটক করেছে পুলিশ।

তিনি আরো জানান, মানিক কয়েক মাস ধরে দেশে যাওয়ার জন্য দোকান বিক্রি করতে চাইছিলেন। কিন্তু তিনি দোকান বিক্রি করতে পারেননি। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ ইসমাইল জানান, মানিকের মৃত্যুর খবর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাড়িতে পৌঁছালে বোরহানের বৃদ্ধা মা, স্ত্রী ও ছেলে-মেয়ে কান্নায় ভেঙে পড়েন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর