মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর, ২০২৫) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮২টির দর বেড়েছে। এদের মধ্যে শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির এ তালিকায় এদিন দ্বিতীয় স্থানে উঠে এসছে আইপিডিসি ফাইন্যান্স কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৮৮ শতাংশ এবং ৮ দশমিক ৬১ শতাংশ বা ৯ টাকা ৬০ পয়সা দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলোর সমাপনি দর ছিল- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ১২ টাকা ৯০ পয়সা, সামিট এলায়েন্সের ৩৪ টাকা, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ৯ টাকা ৭০ পয়সা, জিকিউ বলপেনের ৪৮১ টাকা ৫০ পয়সা, শাইনপুকুর সিরামিক্সের ২১ টাকা ৪০ পয়সা, আল-হাজ্ব টেক্সটাইল মিলসের ১৬৭ টাকা ৬০ পয়সা এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ২০৬ টাকা ৬০ পয়সা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর