রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

দেশনেত্রী বেগম জিয়ার অসুস্থতা পুরো দেশকে ভারাক্রান্ত করেছে – হাবীব আজম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৩ সময় দেখুন
দেশনেত্রী বেগম জিয়ার অসুস্থতা পুরো দেশকে ভারাক্রান্ত করেছে – হাবীব আজম

আহমদ বিলাল খান

দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসী সকলের দোয়া ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে দ্যা রেড জুলাই রাঙ্গামাটি টিম। মাহফিলে জেলা পরিষদের সদস্য হাবীব আজম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা পুরো দেশকে ভারাক্রান্ত করেছে। তার দ্রুত আরোগ্য কামনায় আমাদের সার্বিক প্রার্থনা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাঙ্গামাটি শহরের কালেক্টরেটের জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে দ্যা রেড জুলাই রাঙ্গামাটি টিম।

দ্যা রেড জুলাই রাঙ্গামাটি টিমের সভাপতি মো. তানেইম ইবনে আলমের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম, মিনহাজ মুরশিদ, কার্যনির্বাহী সদস্য আল যুবায়েদ প্রমুখ।

মাহফিলে বিএনপি রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন তার বক্তব্যে বলেন,
“দেশবাসীর কাছে আকুল আবেদন— সবাই যেন আপোষহীন দেশনেত্রীর জন্য দোয়া করেন। তার দ্রুত সুস্থতা এই জাতির প্রত্যাশা।”

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল হাশেম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর