রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

দৌলতপুরে যুবক’কে পায়ের রগ কেটে হত্যা’র অভিযোগে দু’জন গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২০০ সময় দেখুন
দৌলতপুরে যুবক’কে পায়ের রগ কেটে হত্যা’র অভিযোগে দু’জন গ্রেফতার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় জনি ইসলাম (৩৫) নামের এক যুবক’কে পায়ের রগ কেটে হত্যার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
হত্যার স্বীকার জনি’র মা হাসু খাতুন বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরোও ১৫-২০ জনকে আসামি করে দৌলতপুর থানায় গত শনিবার রাতেই একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেন বলে জানাযায়।
এর আগে শনিবার (২৯ নভেম্বর) দুপুরে টাকা লেনদেন এর বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন জনি ইসলামকে হত্যা করে।
পুলিশ সূত্রে জানাগেছে, জনি দীর্ঘদিন ধরে এলাকার অস্ত্র ও মাদক কারবারি সোহানের সহযোগী হিসেবে কাজ করতেন। সম্প্রতি পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তারই জেরে গত শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সোহানের লোকজন জনিকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার পিঠে একাধিক সেলাই দিতে হয়। হামলার ভয়ে জনি শুক্রবার রাতে মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় পালিয়ে যান। শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে দু’পায়ের রগ কেটে দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এব্যাপারে দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, হত্যাকান্ডের ঘটনায় নিহত ব্যক্তির মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। আমরা রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করেছি। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর