রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোক্তা অধিকার অধিদফতর ‘ধূমপানমুক্ত’ ঘোষণা, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন স্পেনে ভয়াবহ দাবানলে নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩ দৌলতপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর নিরাপত্তায় ১০ আনসার সদস্য মোতায়েন ক্রোক হচ্ছে অবৈধ মাদক ব্যবসায়ীদের সম্পদ মেস জীবনের ঝামেলা কমাতে রাবি শিক্ষার্থীর ডিজিটাল সমাধান ‘মুঠোমেস’ The secret to stopping Erling Haaland? England handed golden blueprint ahead of Norway World Cup quarter-final showdown | Football News চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার: সরোয়ার তুষার Bigg Boss OTT 2’s Palak Purswani Ties The Knot With Rohan Khanna At Coimbatore’s Isha Yoga Centre | Television News খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট

দৌলতপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর নিরাপত্তায় ১০ আনসার সদস্য মোতায়েন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫০ সময় দেখুন
দৌলতপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর নিরাপত্তায় ১০ আনসার সদস্য মোতায়েন

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি:ফরিদ আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী, স্বজন ও হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসা নিতে আসা রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা, চুরি, দালালচক্রের দৌরাত্ম্য ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মোতায়েনকৃত আনসার সদস্যরা হাসপাতালের প্রধান ফটক, জরুরি বিভাগ, বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন। তারা সার্বক্ষণিক নজরদারি ও নিয়মিত টহলের মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ তৌহিদুল হাসান তুহিন বলেন,
“রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের উপস্থিতিতে হাসপাতালের সার্বিক শৃঙ্খলা বজায় থাকবে, চুরি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং রোগী ও তাদের স্বজনরা আরও নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।”
তিনি আরও বলেন, “হাসপাতালকে দালালমুক্ত, নিরাপদ ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে রোগী, স্বজন ও সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
হাসপাতালে আগত রোগী ও স্বজনরা আনসার সদস্য মোতায়েনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ উদ্যোগের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং চিকিৎসাসেবা গ্রহণে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom