মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

নগদের মালিকানায় ডাক বিভাগের ৫১ শতাংশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪০৪ সময় দেখুন
নগদের মালিকানায় ডাক বিভাগের ৫১ শতাংশ


দ্রুত বর্ধমান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রোভাইডার নগদ-এর মালিকানা বন্টন নিয়ে সমঝোতায় পৌঁছেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বেসরকারি প্রতিষ্ঠান থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স শর্তপূরণ সাপেক্ষে সরকারের পক্ষে ডাক বিভাগের হাতে কোম্পানিটির ৫১ শতাংশের মালিকানা থাকবে, বাকি ৪৯ শতাংশ মালিকানা পাবে থার্ড ওয়েভ টেকনোলজিস।

গত আড়াই বছরে মোট তিনবার কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ গ্রহণের জন্য বর্ধিত সময় পায় নগদ। তবে মালিকানা ও পরিচালক পর্ষদ গঠন নিয়ে ডাক বিভাগ ও থার্ড ওয়েভ টেকনোলজিসের মধ্যে মতপার্থক্যের কারণে এখনও কোম্পানিটি লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে।

এ বছরের ৩০ জুন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে একমত হয়েছেন ডাক বিভাগ, বাংলাদেশ ব্যাংক, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস ও থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের কর্মকর্তারা। ঐ সভার এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভার কার্যবিবরনীতে আরও জানানো হয়, কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন ও ভেন্ডরস এগ্রিমেন্ট চূড়ান্ত করার কাজ চলছে। এছাড়াও সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, নগদের পরিচালনা পর্ষদ হবে ৯ সদস্যের। যেখানে চেয়ারম্যানসহ ৫ জন নিয়োগ দেবে সরকার। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহ বোর্ডের চার সদস্য নিয়োগ দেবে থার্ড ওয়েভ টেকনোলজিস। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে (আরজেএসসি) ‘নগদ বাংলাদেশ পাবলিক লিমিটেড কোম্পানি’ নামে নিবন্ধিত হবে প্রতিষ্ঠানটি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর