শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মুগদা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী – Sarabangla মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা প্রতিশ্রুত অর্থায়ন নিয়ে দর-কষাকষি হবে আনতালিয়ায় ইশতেহার বাস্তবায়নে চ্যালেঞ্জ ও বিতর্ক Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী

‘নগদ’ এর মাধ্যমে ইনসিওরেন্স এর প্রিমিয়াম জমা দেয়া যাবে সহজেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৩২ সময় দেখুন
‘নগদ’ এর মাধ্যমে ইনসিওরেন্স এর প্রিমিয়াম জমা দেয়া যাবে সহজেই


মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর গ্রাহকেরা এখন সহজে দেশের প্রায় সব ইনসিওরেন্স কোম্পানির প্রিমিয়াম জমা দিতে পারবেন। সম্প্রতি গার্ডিয়ান লাইফ, রূপালী লাইফ ও চার্টার্ড লাইফ ইনসিওরেন্সের সঙ্গে চুক্তি করেছে নগদ। এর আগে নগদ জীবন বীমা করপােরেশন ও মেটলাইফ ইনসিওরেন্সসহ অন্তত ২৭টি বীমা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। যার ফলে গ্রাহকেরা খুব সহজে তাদের প্রিমিয়াম সেবা ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করতে পারছেন। সম্প্রতি ঢাকার গুলশানে গার্ডিয়ান লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড-এর প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নগদ এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান ও গার্ডিয়ান লাইফ ইনসিওরেন্সের প্রধান
নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রাকিবুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় নগদ’-এর চিফ সেলস অফিসার মাে. শিহাব উদ্দিন চৌধুরী, হেড অব বিজনেস সেলস মাে. সাইদুর রহমান, হেড অব ইনসিওরেন্স সেগমেন্ট মাে. বায়েজিদ, গার্ডিয়ান লাইফ ইনসিওরেন্সের চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ এবং হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন রুবাইয়াত সালেহিন উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে মােবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর গ্রাহকেরা মাত্র কয়েক মিনিটে অ্যাপের মাধ্যমে গার্ডিয়ান লাইফের ইজিলাইফ প্যাকেজ কিনতে পারবেন। নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করে গ্রাহকেরা উপভােগ করতে পারবেন ইজিলাইফের দেওয়া আকর্ষণীয় সব অফার।

এ ছাড়া চার্টার্ড লাইফ ইনসিওরেন্স ও রূপালী লাইফ ইনসিওরেন্সের সঙ্গেও সমঝােতা চুক্তি স্বাক্ষর করেছে নগদ’। ফলে গার্ডিয়ান লাইফ, চার্টার্ড লাইফ ও রূপালী লাইফ ইনসিওরেন্সের সঙ্গে এই চুক্তির ফলে নগদ’-এর গ্রাহকেরা এখন খুব সহজে তাদের প্রিমিয়াম জমা দিতে পারছেন। এখন হাতে হাতে ইনসিওরেন্স পেমেন্টের পরিবর্তে নগদ অ্যাপে মিলবে সকল ধরনের সুবিধা।

নতুন চুক্তির বিষয়ে নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, নগদ’ শুরু থেকে গ্রাহকবান্ধব সব সেবা নিয়ে এসেছে। গ্রাহকদের আরও আধুনিক ও সাশ্রয়ী সেবা দিতে ৩০টির বেশি জীবন বীমা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে নগদ’। আগামীতে আরও কিছু আকর্ষণীয় সেবা দিতে কাজ করছে নগদ’।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর