বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড

‘নগদ’ ক্যাশ-ইন ক্যাম্পেইনের দুজন মােটরবাইক বিজয়ী উপহার নিলেন তামিমের হাত থেকে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪৩২ সময় দেখুন
‘নগদ’ ক্যাশ-ইন ক্যাম্পেইনের দুজন মােটরবাইক বিজয়ী উপহার নিলেন তামিমের হাত থেকে


মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর চলমান ক্যাশ-ইন ক্যাম্পেইনে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে মােটরবাইক হস্তান্তর করেছেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল। রােববার (২৪ অক্টোবর ২০২১) টি-২০ বিশ্বকাপ ম্যাচের পর ৭১ টিভিতে ‘নগদ’ প্রেজেন্ট তামিম ইকবাল শাে-তে এসে দুই বিজয়ী বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের কাছ থেকে মােটরবাইক বুঝে নেন।

টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে ‘নগদ’-এর এই ক্যাশ-ইন ক্যাম্পেইনে এ সপ্তাহের বিজয়ীরা হলেন খন্দকার রিয়াজুল হক ও মাে. মাজহারুল ইসলাম। তারা দুজনই ঢাকার অধিবাসী। বাইক হস্তান্তরের সময় তামিম ইকবাল বিজয়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁরা কুইজে অংশ নিয়ে কীভাবে স্কোর করেছেন, সে কৌশল জানতে চান।

গ্রাহকদের জন্য নগদ’-এর বিশেষ ক্যাম্পেইনটি চলবে ১৪ নভেম্বর ২০২১ পর্যন্ত। ক্যাম্পেইনটির আওতায় নগদ’ গ্রাহকেরা ক্যাশ-ইন বা অ্যাড মানি, মােবাইল রিচার্জ ও টি-২০ কুইজ খেলে প্রতিদিন জিতে নিতে পারবেন একটি করে মােটরবাইক। পাশাপাশি প্রতি মিনিটে ক্যাশ-ইন করা প্রথম পাঁচজন গ্রাহক পাবেন ১০০ টাকা পর্যন্ত বােনাস। ‘নগদ’-এর ক্যাশ-ইন ক্যাম্পেইন নিয়ে তামিম ইকবাল বলেন, “দেশের সাধারণ মানুষের ক্রিকেটের প্রতি এই যে ভালােবাসা সে কারণেই বাংলাদেশের ক্রিকেট এক সময় অনেক উচ্চতায় উঠবে। নগদ’-এর কুইজে অংশ নিয়ে বেশি বেশি বােনাস পাওয়ার পাশাপাশি বাইক জেতার সুযােগ সবারই নেওয়া উচিৎ।”

ক্যাম্পেইনটির বিষয়ে নগদ’-এর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, “গ্রাহকদের জন্য সব সময় আকর্ষণীয় অফারসহ সেরা সেবা নিশ্চিত করে নগদ’। আর সে কারণেই ‘নগদ’ আজ সাড়ে ৫ কোটি গ্রাহকের আস্থা আর নির্ভরতার জায়গা।”

উল্লেখ্য, চলমান টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে প্রতিদিন মােটরবাইক জেতা ও বােনাস পাওয়ার ক্যাম্পেইন চালু করেছে ‘নগদ’। এ জন্য গ্রাহকদের ‘নগদ’ অ্যাকাউন্টে উদ্যোক্তা পয়েন্ট থেকে সকাল ১০টা থেকে রাত ০৯টা ৫৯ মিনিটের মধ্যে নূন্যতম ১,০০০ টাকা ক্যাশ-ইন অথবা যেকোনাে ব্যাংকের ভিসা বা মাস্টার কার্ড থেকে নূন্যতম ১,০০০ টাকা বা তার বেশি টাকা অ্যাড মানি করতে হবে।

ক্যাম্পেইনটির আওতায় মােটরবাইক জিততে চাইলে গ্রাহককে ১,০০০ টাকা বা তার বেশি ক্যাশ-ইন বা অ্যাড মানি করতে হবে পাশাপাশি যেকোনাে পরিমাণ মােবাইল রিচার্জ ও ‘নগদ অ্যাপের মাধ্যমে টি-২০ কুইজ খেলতে হবে। এই তিনটি কাজ করতে হবে একসাথে। টি-২০ কুইজে করা সর্বোচ্চ স্কোরের ভিত্তিতে প্রতিদিন একজন গ্রাহক মােটরবাইক বিজয়ী হতে পারবেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর