বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ সময় দেখুন
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০


উত্তর-পশ্চিম নাইজেরিয়ার তিনটি গ্রামে ভোরে ৪১টি মোটরসাইকেলে করে সশস্ত্র হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি’র বরাতে এ তথ্য জানা গেছে।

এএফপি জানায়, নাইজার অঙ্গরাজ্যের বিভিন্ন গ্রামে হামলাকারীরা গুলি করে ও গলা কেটে মানুষ হত্যা করে, ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং অনির্দিষ্ট সংখ্যক লোকজনকে অপহরণ করেছে। চলতি মাসের শুরুর দিকে একই এলাকায় জিহাদি ধাঁচের এক হত্যাকাণ্ডে শতাধিক মানুষ নিহত হয়।

নাইজেরিয়ায় ‘ব্যান্ডিট’ নামে পরিচিত সশস্ত্র অপরাধী চক্রগুলো বহু বছর ধরেই গ্রামাঞ্চলে হামলা ও অপহরণ চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে পশ্চিম ও মধ্যাঞ্চলে এ ধরনের হামলার সংখ্যা বেড়েছে বলে জানা গেছে।

স্থানীয় পুলিশ মুখপাত্র ওয়াসিউ আবিওদুন এএফপিকে জানায়, টুঙ্গা-মাকেরি গ্রামে ছয়জন নিহত হয়েছে। কিছু বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে এবং অনেক মানুষকে অপহরণ করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে কাছাকাছি কনকোসো গ্রামে। সেখানে প্রায় সব বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং চার নারীকে অপহরণ করা হয়েছে। কনকোসোতে হামলার পর বন্দুকধারীরা পিসা গ্রামে গিয়ে একটি পুলিশ স্টেশনে আগুন দেয় এবং অন্তত একজনকে হত্যা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom