শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
Nihal Sarin, Koneru Humpy clinch individual gold medals at European Chess Club Cup 2026 | Chess News Diljit Dosanjh’s Delhi Concert Gets Police Nod; Kalki 2898 AD Sequel Makers Drop First Look Video | Bollywood News সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ বিতর্কিত বক্তব্যের জন্য হুইপ নিজানের দুঃখপ্রকাশ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন সহপাঠীদের কাঁদিয়ে না ফেরার দেশে রাবির সেই চেসি ত্রিপুরা Raghav Chadha Calls Himself ‘Luckiest Husband In The World’ As He Celebrates Parineeti Chopra’s Birthday | Photos | Bollywood News

নাগরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৪৯ সময় দেখুন
নাগরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ (ত্রিশ) পিস ইয়াবাসহ মো. আনোয়ার হোসেন ভূঁইয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (২০ মে, ২০২৬) ভোর রাতে উপজেলার চামটা মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ভূঁইয়া ওই এলাকার মৃত নাজির উদ্দিন ভূঁইয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুর থানার এসআই (নিরস্ত্র) ফারুক আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মামুদনগর ইউপি এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৩:২৫ ঘটিকায় চামটা মির্জাপুর গ্রামে আনোয়ার হোসেনের বসত ঘরের কোণের একটি ফাঁকা জায়গায় তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা মোতাবেক নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-২৭, জি আর নং-১০৩, সময়: দুপুর ১:০৫ ঘটিকা)। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান,”মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। নাগরপুরকে মাদকমুক্ত করতে আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।” পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর