রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

নিরাপদ কর্মস্থলের দাবিতে রাবি অফিসার্স সমিতির মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩৩ সময় দেখুন
নিরাপদ কর্মস্থলের দাবিতে রাবি অফিসার্স সমিতির মানববন্ধন


রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় কর্মরত কর্মকতা-কর্মচারীদের সংগঠন রাবি অফিসার্স সমিতি।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে রাবি অফিসার সমিতির সদস্য রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘আমরা কিন্তু কারও কাছে জিম্মি নই। আমরা এখানে চাকরি করতে এসেছি। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, প্রশাসন যদি আমাদের দায়িত্ব নিতে না পারেন, আমাদের লিখে দেন আমরা চলে যাবো তাও কারও দ্বারা মব সৃষ্টি হতে দিব না। আপনারা যদি সঠিক ব্যবস্থা না নেন, এরপরে আমরা দূর্বার আন্দোলন গড়ে তুলব, ইনশাআল্লাহ।’

রাবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘হবিবুর রহমান হলে যে মব সৃষ্টি হয়েছিল আমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে বারবার সামাজিক যোগাযোগমাধ্যমে সে সব সৃষ্টিকারীদের দেখতে পাচ্ছি। হল প্রভোস্ট ও প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু কি ব্যবস্থা নিয়েছেন? আমরা আজকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আর ব্যবস্থা যদি না নেন তাহলে আপনাদের ঐ চেয়ারে থাকার কোনো যোগ্যতা নেই।’

‘আমরা আজ এই মানববন্ধন থেকে বলতে চাই, বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তা যদি দিতে না পারেন তাহলে সসম্মানে আপনি প্রশাসন ছেড়ে চলে যান।’

রাবি অফিসার সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে প্রশাসন সমন্বয়হীনতার মধ্যে রয়েছে, তাদের মধ্যে একতা নাই, তারা একের পর এক নানাভাবে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হেনস্তার সৃষ্টি করে চলছে। রাবি একটা শান্ত ও সুষ্ঠু বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কারা নষ্ট করছে মুষ্টিমেয় কয়েকজন সন্ত্রাসী। এরা কারা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই জানেন, যদি না জানেন তাহলে এখানে যারা বক্তব্য দিয়েছে পূর্ববর্তী প্রত্যেকটা বক্তব্যে বক্তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দোষারোপ করেছে।’

তিনি আরও বলেন, ‘এ দোষ যদি নিতে থাকেন তাহলে আগামী ১২ ফ্রেব্রুয়ারি জাতীয় নির্বাচন। আপনারা যদি এভাবে মব সৃষ্টি করেন তাহলে আপনারা আপনাদের এই চেয়ার রাখতে পারবেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বিভিন্ন সমস্যায় তারা কেনো আতঙ্কে থাকবে। তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর দায় প্রশাসনকে নিতে হবে।’

উল্লেখ্য, নিরাপদ কর্মস্থলের দাবিতে পূর্বঘোষিত ২ দিনের কর্মসূচির অংশ হিসাবে প্রথম দিন এ মানববন্ধন পালন করা হয়। আগামীকাল সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর