বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

নির্মাতা ফারুকী ও অভিনেত্রী শাওন করোনা পজিটিভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৭৩ সময় দেখুন
নির্মাতা ফারুকী ও অভিনেত্রী শাওন করোনা পজিটিভ


ইউনাইটেড নিউজ ডেস্ক :: করোনায় আক্রান্ত হয়েছেন বিনোদন অঙ্গনের দুই জনপ্রিয় তারকা। অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন গতকাল শুক্রবার জানতে পেরেছেন, তিনি কোভিড–১৯ পজিটিভ। আর পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী আজ শনিবার।

শাওন বলেন, গলাব্যথা, দুর্বলতা, কাশি—এই তিন উপসর্গ দেখা দিলে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গত বৃহস্পতিবার কোভিড–১৯-এর স্যাম্পল দিয়ে আসেন। পরদিন জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। নিজের বাসায় আইসোলশনে আছেন মেহের আফরোজ শাওন। খাওয়াদাওয়া এবং অক্সিজেন স্যাচুরেশনও স্বাভাবিক বললেন তিনি। তাঁর দুই সন্তান নিষাদ আর নিনিতও বাসায় আছে এবং নিরাপদে আছে বললেন শাওন।

ফারুকীর স্ত্রী দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী নুশরাত ইমরোজ তিশা জানান, একমাত্র কাশির সমস্যা ছিল। এরপর গতকাল তিনি কোভিড স্যাম্পল দেন। আজ জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। এখন বনানীর বাসায় আইসোলশনে আছেন ফারুকী। খাওয়াদাওয়াসহ সবকিছুই স্বাভাবিক। আর কোনো সমস্যা আপাতত হচ্ছে না।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর