নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের কারখানা ও হেড অফিস পরিদর্শন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির কারখানা বন্ধ থাকায় ডিএসইর প্রতিনিধি দল কারখানার ভেতরে ও হেড অফিসে ঢুকতে পারেনি।
প্রসঙ্গত, বছরের তৃতীয় প্রান্তিকে নূরানী ডাইং (জানুয়ারি-মার্চ,২১) শেয়ার প্রতি ২৮ পয়সা লোকসান করেছে।






