বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ী’সহ তিনজনকে ছুরিকাঘাত ; প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১১৯ সময় দেখুন
নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ী’সহ তিনজনকে ছুরিকাঘাত ; প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যবসায়ী পরিবারের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা তিনজনকে কুপিয়ে জখম’সহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে। হামলাকারীরা আওয়ামী লীগের সাবেক স্থানীয় সংসদ সদস্যের অনুসারী ও আওয়ামী লীগের সমর্থক বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

শুক্রবার সকালে নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড নিজেদের বাড়িতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের লোকজন। এসময় তাদের ওপর হামলার একটি সিসিটিভি ফুটেজ সাংবাদিকদের প্রদান করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পেয়ার আহম্মদ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের শাসনামলে সাবেক স্থানীয় সাংসদের ক্ষমতা ব্যবহার করে ইশতিয়াক আলম সোহান ও তার লোকজন এলাকায় ব্যপক তান্ডব চালিয়েছিলো। গত ৫আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলেও থামেনি তার আধিপত্য। দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে আমাদের বাড়ির পাশের জায়গা দখল করে রাখে বিএনপি পরিচয়দানকারী মাহবুবুল আলম তপন ও তার লোকজন। এ নিয়ে আইনের দারস্ত হয়েও আমরা কোনো প্রতিকার পায়নি। বর্তমানে তারা কিছু বিএনপির লোকজন নিয়ে আবারও আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করছে।

এর জের ধরে গত শনিবার রাতে মাহবুব আলম তপন, স্বপন, ইক্কন’সহ সোহানের কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী আমাদের বসত ঘরে অতর্কিত হামলা চালায় । এসময় হামলাকারীরা ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠি আমার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি জখম করে। এসময় তাদের বাধা দিতে গেলে তারা আমি’সহ আমার ভাই ও বাবাকে কুপিয়ে রক্তাক্ত করে। হামলাকারীরা আমাদের ঘর থেকে স্বর্ণ, নগদ টাকা’সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনার পর আমরা যেনো চিকিৎসা নিতে হাসপাতালে না যেতে পারি তার জন্য সন্ত্রাসীরা আমাদের বাড়ির পাশের সড়কে অবস্থান করে। অন্য সড়ক ব্যবহার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আমরা যাওয়ার পর সেখানে দ্বিতীয় দফা আবারও আমাদের ওপর হামলা চালায় ইশতিয়াক আলম সোহানের লোকজন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর ইশতিয়াক আলম সোহান আত্মগোপনে চলে গেলেও তার সন্ত্রাসী বাহিনীর সদস্য মাদক বিক্রেতা মাহবুব আলম তপন, সাইফুল ইসলাম স্বপন, মহিদুল ইসলাম ইক্কন, শেখ শহিদুল ইসলাম সোহান ও রোহানরা আমাদের ওপর প্রতিনিয়ত নির্যাতন চালাচ্ছে এবং আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে। এসব ঘটনা থেকে মুক্তির জন্য তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা চেয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর