মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পাঠাও-এর নতুন সিইও ফাহিম আহমেদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৮৮ সময় দেখুন
পাঠাও-এর নতুন সিইও ফাহিম আহমেদ


জনপ্রিয় রাইড শেয়ারিং ও ডিজিটাল সেবার প্ল্যাটফর্ম পাঠাও এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিচ্ছেন ফাহিম আহমেদ। পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও হুসাইন মোহাম্মদ ইলিয়াসের স্থলাভিষিক্ত হলেন তিনি।

পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা হুসাইন ইলিয়াস প্রতিষ্ঠালগ্ন থেকেই সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠার ছয় বছরের মাথায় নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে কোম্পানিটি।

এর আগে ফাহিম আহমেদ ২০১৮ সালে চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে পাঠাও তে যোগদান করেন। পরবর্তীতে ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে কোম্পানিটির সার্বিক কার্যক্রমের দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি তার উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্র থেকে। দীর্ঘদিন কাজ করেছেন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে। বেশ কিছুদিন কাজ করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে। তিনি আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান এসইএএফের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি স্কটল্যান্ড ভিত্তিক একটি ব্যাংকে ও আমেরিকান সিকিউরিটিসে বিনিয়োগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বনামধন্য বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সের ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবেও কাজ করেছেন তিনি। করোনাকালীন সময়ে পাঠাও এর ব্যবসা পরিচালনার ক্ষেত্রে জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ ও তার সঠিক বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফাহিম।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেয়া এক বার্তায় ফাহিম বলেন, “পাঠাও প্রতিনিয়ত লক্ষ লক্ষ গ্রাহক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং রাইডারদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। সামনের সময়টি আমাদের জন্য অনেক বেশি সম্ভাবনায়, কিন্তু এটি কাজে লাগাতে হলে আমাদের অবশ্যই লক্ষ্যে অবিচল থেকে আরো দ্রুত অগ্রসর হতে হবে। পাঠাও এর টিম কে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি অনেক বেশি রোমাঞ্চিত।”

তবে ফাহিম আহমেদ সিইও যোগদান করলেও ইলিয়াস বোর্ড অব ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন।
পাশাপাশি তিনি পাঠাও এর সিনিয়র অ্যাডভাইজারের পদে দায়িত্ব পালন করবেন। ইলিয়াস মনে করেন নতুন নেতৃত্বের মাধ্যমে পাঠাও এর সাফল্যের ধারা আরো বেগবান হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে পাঠাও বাংলাদেশে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্সভিত্তিক নানারকম সেবা দিয়ে যাচ্ছে। করোনাকালীন সময়েও পাঠাও তাদের কার্যক্রম আরে বিস্তৃত করতে এবং সেবা মান আরো উন্নত করতে সক্ষম হয় বলে জানানো হয়েছে বার্তাটিতে। বর্তমানে ৮০ লাখের অধিক ব্যবহারকারী, ৩ লাখ চালক এবং ৩০ হাজারের অধিক ব্যবসায়ী পাঠাও এর প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর