এম এ সালাম রুবেল, স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ
অগ্নিকান্ড, ভূমিকম্পসহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুতি দিবস।
১০ই মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আজ (১০ মার্চ) মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো, এ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়।
রেলিটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফায়ার সার্ভিসকর্মী অগ্নিকান্ড প্রতিরোধে সচেতনমুলক মহড়া তুলে ধরেন। মহড়া শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী-পরিচালক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সহকারী-পরিচালক তথ্যসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, স্ক্যাউট-রোভার ছাত্র-ছাত্রী, রেডক্রিসেন্ট সোসাইটির সেচ্ছাসেবক, বিভিন্ন গন্যমান্য ব্যক্তি বর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।