মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৮ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।

কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.০৩ টাকা, ২০২৩ সালের সমাপ্ত বছরে যা হয়েছিল ৩ টাকা ৩৭ পয়সা, ২০২২ সালে ছিল ৩ টাকা ৪২ পয়সা, ২০২১ সালে ছিল ৩ টাকা ১৫ পয়সা ও ২০২০ সালে ছিল ২ টাকা ১৩ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালের সমাপ্ত তৃতীয় প্রান্তিকে হয়েছে ২২.৭৯ টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে হয়েছিল ২২.০৮ টাকা, ২০২২ সালে ছিল ২১.৬৪ টাকা, ২০২১ সালে ছিল ২১.৪৪ টাকা ও ২০২০ সালে ছিল ২১.০২ টাকা।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৭ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১২৩৩ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১২৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ১৩৩।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ২৩.৯২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২২ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .২৯ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫৩.৭৯ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৬.৩ টাকা থেকে ১০.৩ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৬.৪ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৬.৯৪ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ৬.৪ টাকা। ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর