শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন (ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যালস) খতের কোম্পানি ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩১শে মার্চ ২০২১ তারিখে সমাপ্ত তৃত্বীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
৯ জুন ২০২১ ইং তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাব বছরের তৃত্বীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। সূত্র: ডিএসই।
সূত্র মতে, তৃত্বীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ পয়সা। যা আগের বছর একই সময় শেয়ার প্রতি (ইপিএস) আয় ছিল ১২ পয়সা। ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত ৩য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয় ১৩ টাকা ৮৩ পয়সা, যা গত বছর ৩০ জুন, ২০২০ তারিখে ছিল ১৩ টাকা ৯৬ পয়সা। এছাড়াও কোম্পানিটির ১ম ৩ প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ার প্রতি সমন্বিত কার্যাকরী নগদ ক্যাশ প্রবাহের পরিমান (এনওসিএফপিএস) হয়েছে ৮৭ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৫ পয়সা।
সূত্র থেকে আরও জানাযায়, ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০২০-মার্চ’২০২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে (জুলাই’২০২০-মার্চ’২০২১) শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৮ পয়সা। এদিকে ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি প্রকৃত আয় (ইপিএস) ছিল ৩৩ পয়সা। যা ৩০ জুন ২০১৯ সালে সমাপ্ত হিসাব বছরেও শেয়ার প্রতি প্রকৃত আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫ পয়সা। ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৯৬ পয়সা। যা আগের বছর ছিল ১৫ টাকা।
৩০ জুন, ২০২০ সালে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি তাঁর শেয়ারহোল্ডারদের ১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ২০১৯ সালের ৩০ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরেও লভ্যাংশ দেয় ১০ শতাংশ এবং ২০১৮ সালেও কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ প্রদান করেছিল শেয়ারহোল্ডারদের।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩ শত কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২ শত ১৮ কোটি ১০ লাখ টাকা। আর সঞ্চিত মূলধন ৮৬ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে আছে ৩০.২৪ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪.৫৮ শতাংশ এবং বাকী ৫৫.১৮ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
এদিকে ডিএসইর তথ্য অনুযায়ী, সর্বশেষ ১০ টাকা মূল্য কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। গতকাল শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১০ টাকা ১ পয়সা। গত এক বছরের শেয়ার লেনদেন এর সর্বোচ্চ মূল্য ছিল ১২ টাকা এবং সর্বনিম্ন ছিল ৭ টাকা ৫ পয়সা। উল্লেখ্য, কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।