মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

ফিনিক্স ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ১২ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ১৫ শতাংশ নগদ, ২০২১ সালে ১৫ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে মতে, কোম্পানিটির ২০২৪ সালের সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ১.৫৯ টাকা, ২০২২ সালে ছিল ২.০২ টাকা, ২০২১ সালে ছিল ২.২০ টাকা ও ২০২০ সালে ছিল ২.৩৩ টাকা।

কোম্পানিটির গত ৫ বছরে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) ২০২৪ সালের সমাপ্ত বছরে হয়েছে ৩২.৪২ টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে ছিল ৩৭.২৩ টাকা, ২০২২ সালে ছিল ৩৭.১০ টাকা, ২০২১ সালে ছিল ৩৯.৯০ টাকা ও ২০২০ সালে ছিল ৩৯.১০ টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর