বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

ফুলবাড়িয়া বাজার এলাকায় ড্রেনেজ পাইপ স্থাপন ও সড়ক নির্মাণের কাজ শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১১৬ সময় দেখুন
ফুলবাড়িয়া বাজার এলাকায় ড্রেনেজ পাইপ স্থাপন ও সড়ক নির্মাণের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে অবশেষে শুরু হয়েছে ড্রেনেজ পাইপ স্থাপন ও সড়ক নির্মাণের কাজ। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ সমস্যার সমাধান চেয়ে আসছিলেন। অবশেষে প্রকল্পের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

২৩ জুন (রবিবার) বিকেলে ফুলবাড়িয়া বায়তুল নূর জামে মসজিদসংলগ্ন সড়কে এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সুরুজ্জামান।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন রানাভোলা কল্যাণ সমিতির সহ-সভাপতি হারুন মহাজন, প্রচার সম্পাদক তানজির, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। তাঁরা চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং শ্রমিকদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

রানাভোলা কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৭০০ ফুট দৈর্ঘ্য এবং ১৬ ফুট প্রস্থের এই সড়কে পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর পাশাপাশি রাস্তা নির্মাণের কাজও চলবে। বর্ষাকালে এই এলাকায় জলাবদ্ধতার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই দুর্ভোগ অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

অ্যাডভোকেট সুরুজ্জামান বলেন, “জনগণের প্রাত্যহিক ভোগান্তি লাঘব করাই আমার প্রধান লক্ষ্য। এই প্রকল্প তারই বাস্তব উদাহরণ।”

এলাকাবাসী দ্রুত উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর