মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

বাংলাদেশ পুলিশের নিজস্ব নিউজ পোর্টাল “পুলিশ নিউজ” এর উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৩ সময় দেখুন
বাংলাদেশ পুলিশের নিজস্ব নিউজ পোর্টাল “পুলিশ নিউজ” এর উদ্বোধন


“জনতার সাথে প্রগতির পথে” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের নিজস্ব অনলাইন নিউজ পোর্টাল পুলিশ নিউজ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে নিউজ পোর্টালটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।

news.police.gov.bd ওয়েবসাইট থেকে পাঠক পুলিশ নিউজের সব খবর জানতে পারবেন। পুলিশ নিউজের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং টুইটার একাউন্ট রয়েছে। পুলিশ নিউজের অ্যাপ তৈরির কাজ চলমান রয়েছে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বেনজির আহমেদ বলেন, অবাধ তথ্য প্রবাহের যুগে জনতার সাথে যোগাযোগ তৈরির জন্য মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহের প্রক্রিয়া সহজ করবে পুলিশ নিউজ। পুলিশ নিউজ হবে পজিটিভ বাংলাদেশের প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন, পুলিশ নিউজের মাধ্যমে দেশের ১৬ কোটি মানুষের সাথে পুলিশের মেলবন্ধন আরও দৃঢ় হবে। পুলিশ নিউজের মাধ্যমে পজিটিভ বাংলাদেশের প্রচারনা হবে।

পুলিশে নতুন প্রযুক্তির ব্যাবহার সম্পর্কে তিনি বলেন, খুব শীঘ্রই বাংলাদেশ পুলিশের কার্যক্রমগুলো সম্পূর্ণরূপে কম্পিউটার এবং সফটওয়্যার নির্ভর হবে, প্রক্রিয়া চলমান আছে। তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশের অপারেশন এবং লজিস্টিক কার্যক্রমে প্রযুক্তায়ন ঘটছে প্রতিনিয়ত।

পুলিশ নিউজ এর পরিচালনা পরিষদের সভাপতি হায়দার আলী খান বলেন, বাংলাদেশ পুলিশের সকল সংবাদ একইসাথে একই প্ল্যাটফর্মে যাতে সবাই পেতে পারেন সেজন্যই মাননীয় আইজিপি স্যারের এই উদ্যোগ। এসময় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধাণগণ উপস্থিত ছিলেন। এছাড়াও অনলাইনে দেশের বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তারগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর