মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিকাশের ২০% শেয়ার অধিগ্রহণ করবে জাপানের সফটব্যাংক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৮৬ সময় দেখুন
বিকাশের ২০% শেয়ার অধিগ্রহণ করবে জাপানের সফটব্যাংক


মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ লিমিটেডের ২০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে জাপান ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান সফটব্যাংক। তবে অধিগ্রহণ-পরবর্তী সময়ে বিকাশে ব্র্যাক ব্যাংকের শেয়ারের পরিমানে কোনো পরিবর্তন আসছে না বলে জানা যায়। গতকাল রাতে অনুষ্ঠিত ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এ-সংক্রান্ত চুক্তি অনুমোদন করা হয়।

প্রাপ্ত তথ্য মতে, বিকাশের বিদ্যমান শেয়ারহোল্ডার ব্র্যাক ব্যাংক, মানি ইন মোশন এলএলসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, আলিপে সিঙ্গাপুর ইকমার্স প্রাইভেট লিমিটেড , বিকাশ শেয়ার অপশন প্ল্যান ট্রাস্ট এবং প্রস্তাবিত বিনিয়োগকারী এসভিএফ-২ বিইএএম (ডিই) এলএলসি বা সফটব্যাংকের মধ্যে শেয়ার ক্রয় ও সাবস্ক্রিপশন চুক্তি অনুমোদন করেছে ব্র্যাক ব্যাংকের পর্ষদ।

এই চুক্তি অনুসারে সফট ব্যাংক বিকাশে প্রাইমারি ও সেকেন্ডারি দুই ধরনের বিনিয়োগ করবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিকতা ও প্রযোজ্য আইনকানুন পরিপালন সাপেক্ষে চুক্তিটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে ব্র্যাক ব্যাংক।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর