বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

বিক্রেতা সংকটে ৭ কোম্পানি হল্টেড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৬১ সময় দেখুন
বিক্রেতা সংকটে ৭ কোম্পানি হল্টেড – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : আজ (০৯ জুন) লেনদেন চলাকালীন সময় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার ও ইউনিট বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্যজানা গেছে।

কোম্পানিগুলোর হলো : পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ইনডেক্স এগ্রো, ইসলামিক ফাইন্যান্স, জেনেক্স, ন্যাশনাল পলিমার, রিংশাইন এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।

জানা গেছে, মঙ্গলবার (৮ জুন) পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৭.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৮৭.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৫.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮.৭০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

৮ জুন, মঙ্গলবার ইনডেক্স এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৩.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৮৪.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯১.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮.৩০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

৮ জুন ইসলামিক ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৫.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৩০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

জেনেক্সের শেয়ারের ক্লোজিং দর মঙ্গলবার ছিল ৮৪.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৮৪.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯২.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮.৪০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার ন্যাশনাল পলিমারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৩.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫২.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৮.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৩০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।

৮ জুন রিংশাইনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার (৮ জুন) আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৬.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ৯.৬৯ শতাংশ বেড়েছে।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১ জুন হল্টেড হয়েছে ৮ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আল-হাজ্ব টেক্সটাইল, আমান কটন ফাইবার্স ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ৩ জুন হল্টেড হওয়া ৫ কোম্পানি হলো সোনারবাংলা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরন্স, ঢাকা ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স এবং ফরচুন সুজ। ৬ জুন হল্টেড হওয়া ৮ কোম্পানি হলো – সিমটেক্স, ফরচুন সুজ, ঢাকা ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইল, অ্যাডভেন্ট ফার্মা, কপারটেক, ওয়াইম্যাক্স এবং আলিফ ম্যানুফ্যাকচারিং। ৭ জুন হল্টেড হওয়া ৮ কোম্পানি হলো – ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, আমান কটন ফাইবার্স, লুব-রেফ, আমান ফিড, ফরচুন সুজ, সালভো কেমিক্যাল, আনোয়ার গ্যালভানাইজিং এবং রিংশাইন টেক্সটাইল।৮ জুন হল্টেড হওয়া ৬ কোম্পানি হলো – ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ঢাকা ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, রিংশাইন এবং সাফকো স্পিনিং।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom