শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৫ সময় দেখুন
ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী


যশোর: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা। আর এ কাজে অর্থায়ন করছে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর বিডি হলে সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। সেখান থেকে আগুন সন্ত্রাসের মদদ দিচ্ছেন। তার দলের নেতাকর্মীদের লাশ হলে আন্দোলন বেগবান হবে এমনটাই তিনি চান।

তিনি বলেন, তাদের তো অবৈধ টাকার অভার নেই। টাকা পাচার করেও দেশের ভিতরে অগাধ টাকা রয়েছে। সেসব অবৈধ অর্থ দিয়ে সন্ত্রাসী টোকাইদের ব্যবহার করে বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অন্য দলের নেতাদের বাড়িও হামলার শিকার হচ্ছে।

তিনি আরও বলেন, ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশ এবং পুলিশ প্রশাসনের ভেতরে সক্রিয় রয়েছে। এ কারণেই বিএনপি ক্ষমতায় থাকার পরও গত ৩ দিনে দলের তিন নেতাকে হত্যার শিকার হতে হয়েছে।

যশোর জেলা বিএনপির আয়োজনে স্মরণসভায় বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রসুল এমপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর