মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে কৃষি অফিসের পার্টনার কংগ্রেস ২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত গুগল ম্যাপসে দ্রুততম রুট পাওয়ার সহজ ট্রিকস এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৭১৯ গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার এইচপিভি প্রতিরোধ ও জরায়ুমুখ ক্যানসার নির্মূলে আইপিভিএস চ্যাপ্টারের আনুষ্ঠানিক যাত্রা Germany vs Paraguay FIFA World Cup match result: Paraguay reach Round of 16 after Germany’s first-ever World Cup shootout defeat | Football News শেখ পরিবারের নামে থাকা ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট When Bhagyaraj’s India Changed: How His Hindi Films Reflected A New Era | Tamil Cinema News এনজিও বিষয়ক ব‍্যুরো মহাপরিচালক(সচিব) এর ইপসা পরিদর্শন

ভূঞাপুরে কৃষি অফিসের পার্টনার কংগ্রেস ২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪২ সময় দেখুন
ভূঞাপুরে কৃষি অফিসের পার্টনার কংগ্রেস ২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

খায়রুল খন্দকার, টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষি অফিসের কৃষি পণ্য উৎপাদন, উন্নয়ন, বিপণন বিষয়ে পার্টনার কংগ্রেস ২০২৬ এর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিট্রিশন, এন্টাপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) প্রোগ্রাম এর আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোঃ আশেক পারভেজ, বিশেষ অতিথি জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, সহকারী কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইশরাত জাহান শিলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো মিজানুর রহমান, প্রমুখ।

এতে কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন, তরুণ ও নারী উদ্যোক্তা তৈরির সুযোগ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কৃষিকে আরও লাভজনক, টেকসই ও বাজারমুখী করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কৃষক, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলা জরুরি।

অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন কৃষি বিশেষজ্ঞ, কৃষক প্রতিনিধি, উদ্যোক্তা, উন্নয়ন সহযোগী সংস্থা এবং বিভিন্ন পর্যায়ের কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন। তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তি সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, PARTNER প্রকল্পের মাধ্যমে কৃষি খাতে উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি তরুণদের কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, PARTNER কর্মসূচির লক্ষ্য হলো বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আধুনিক, পুষ্টি-সংবেদনশীল, উদ্যোক্তাবান্ধব এবং জলবায়ু সহনশীল রূপে গড়ে তোলা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom