
তিনি জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন- ময়মনসিংহের পাঁচজন ও নেত্রকোনার দুজন। এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ১০ জন ও জামালপুরের তিনজন, গাজীপুরের দুজন ও নেত্রকোনার একজন।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৫৩৫ জন রোগী ভর্তি আছেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ ছাড়া ইউনিটটিতে নতুন ভর্তি হয়েছেন ৬২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।