বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

মৃত্যুর কাছে হেরে গেলেন আমিরাত প্রবাসী মির্জা হিরু, দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
মৃত্যুর কাছে হেরে গেলেন আমিরাত প্রবাসী মির্জা হিরু, দাফন সম্পন্ন

এম বেলাল উদ্দিন, রাউজান প্রতিনিধি:-
বড় অসময়ে না ফেরার দেশে চলে গেলেন আমিরাতের শারজাহ প্রবাসী মির্জা হাসনাত হিরু (৪০)। তিনি বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল তিনটায় চট্টগ্রাম রাউজান উপজেলার লেলাংগারার মির্জা আলী বাড়িস্হ নিজ বাসভবণে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে… রাজিউন। তিনি বিগত এক বছর ধরে লিভারের জটিলতায় চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন ধরে আমিরাতের শারজাহর একটি কোম্পানিতে কাজ করতেন এবং পরিবার নিয়ে শারজাহতে ছিলেন। তাঁর ফুটফুটে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
মির্জা হাসানত হিরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সংগঠক মির্জা টিপুর ছোট ভাই, রাউজান গহিরা জনতা ব্যাংকের সাবেক ব্যবস্হাপক মরহুম আবু জাফরের দ্বিতীয় পুত্র। তিনি রাউজান ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার এসএম আসাদ উল্লাহ আসাদের ভাগিনা (বড় বোনের ছেলে)। তিনি দুই ছেলেমেয়ে, স্ত্রী, মা, ভাই, বোন, ভাবীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
আজ শুক্রবার (১৩ আগস্ট) বাদে জুমা রাউজানের লেলাংগারায় তার নামাজে জানাযা শেষে পারাবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
তাঁর অকাল মৃত্যুতে আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস), রাউজান সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ এবং তাঁর শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom