বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

মেহেরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
মেহেরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের  জন্মবার্ষিকী পালন

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও সেলস ডিসপ্লে উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় মহিলা বিষয়ক কার্যালয় চত্তরে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ভার্চুয়ালি উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রামচন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের যুগ্নসচিব ও প্রকল্প পরিচালক আইজিও তরিকুল আলম, পুলিশ সুপার রাফিউল আলম ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাছিমা খাতুন।
এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোজাহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম বিস্বাস, পিপি এ্যাডঃ পল্লব ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন।
এসময় প্রশিক্ষনপ্রাপ্ত ১৫ জন মহিলার মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন নারী উদ্দ্যোক্তাদের হাতের তৈরি সামগ্রী বিপণনের জন্য সেলস্ সেন্টারের উদ্বোধন করা হয়। এর আগে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর