রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

মেহেরপুরে শেখ কামালের জন্মবার্ষিকীতে যুবলীগের পুষ্পমাল্য অর্পণ ও খাবার বিতরণ।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৭৪ সময় দেখুন
মেহেরপুরে শেখ কামালের জন্মবার্ষিকীতে যুবলীগের পুষ্পমাল্য অর্পণ ও খাবার বিতরণ।

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন চত্তরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে যুবলীগের নেতাকর্মীরা। পরে বেলা এগারোটার দিকে পৌর কমিউনিটি সেন্টারের সামনে জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় দেড় শতাধিক পথচারী, অটোচালক, রিকশাচালকদের মাঝে দুপুরের উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
এসময় মেয়র রিটন বলেন, তারুণ্যের জেগে ওঠার নাম শেখ কামাল। শেখ কামাল স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ারকোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তি বাহিনীতে কমিশন লাভ করেন। তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। শাহাদাত বরণের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষার্থী ছিলেন। মেয়র আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনিও ঘাতকদের হাতে নির্মম ভাবে নিহত হন । এই আলোকিত স্বপ্নবান মানুষটির জন্মদিনে বিন¤্র শ্রদ্ধা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা আব্দুল আল মামুন , জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজাদুর রহমান সাজু, ইউনুস আলী, মাহবুব হাসান ডালিম, শেখ সারাফত, সাইদুর রহমান উজ্জল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা ও যুবলীগের নেতাকর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর