বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

মেহেরপুর জেলায় পজিটিভ ৬০ ॥ মৃত্যু পাঁচ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩২০ সময় দেখুন
মেহেরপুর জেলায় পজিটিভ ৬০ ॥ মৃত্যু পাঁচ

গেল ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় আরও ৬০ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। ৩১৬টি নমুনা পরীক্ষায় ৬০টি পজিটিভ বলে জানায় সিভিল সার্জন অফিস।
এদিকে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মেহেরপুর জেনারেল হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন সুত্রে জানা গেছে, পিসিআর ল্যাবে ২১২টি, ৯৬টি এন্টিজেন টেস্ট ও ৫টি জিন এক্সপার্ট পরীক্ষায় ৬০টি পজিটিভ হয়েছে। এর মধ্যে সদরে ৭টি, গাংনী ৪৪ এবং মুজিববনগরে ৯টি। এনিয়ে জেলায় মোট পজিটিভ রোগীর সংখ্যা ৬৩২ জন।
এদিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত এক জনের মৃত্যু হয়েছে। এছড়াও করোনা উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬১৪ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ জন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom