মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে

মেয়র আতিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩১১ সময় দেখুন
মেয়র আতিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে এ মামলার আবেদন করা হয়। বাদী হয়ে আবেদন করেন রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার মো. আব্দুর রহিম।

এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলার বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানান আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ২ জুন ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে পরস্পর যোগসাজশে ড্রেন ও খালের জমি অবৈধ দখল উচ্ছেদের নামে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ৪৭.৯০ একর জমি থেকে দুই একর জমি ও তার ওপর নির্মিত স্থাপনাদি ভেঙে দখল করে ক্ষমতার অপব্যবহার করা হয়। ঘটনার দিন বেলা ১১টার দিকে আসামির উপস্থিতিতে ড্রেজার, এক্সকাভেটর (ভেকু), ড্রাম ট্রাকসহ নানা স্থাপনা ভাঙার সরঞ্জামাদি নিয়ে ভাঙচুর ও দখল করে নেওয়া হয়। এতে বাদীর পাঁচ কোটি টাকা ক্ষতি হয়। এ সময় প্রকল্প এলাকায় বসবাসকারী লোকজন এগিয়ে এলে মেয়র আতিকের নির্দেশে তার সঙ্গীরা তাদের মারধর করেন।

আরও বলা হয়, স্থাপনা ভাঙার পর মেয়র আতিক বাদীর নামে ডিজিটাল ডিভাইসে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শনমূলক তথ্য উপাত্ত প্রকাশ করেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

অভিযোগের বিষয়ে বিগত ১২ সেপ্টেম্বর মেয়র আতিককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পেয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারায় সাইবার ট্রাইব্যুনালে মামলার এ আবেদন করা হল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর