মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা: প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক তিতুমীর কলেজে ৫ম ‘মেমোরি লেন’ আর্ট প্রদর্শনী শুরু ‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের উন্নত চিকিৎসাসেবায় প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন বিএমইউর ৭ চিকিৎসক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও

রাষ্ট্রীয় মর্যাদায় চির‌বিদায় নি‌লেন বীর মু‌ক্তি‌যোদ্ধা `আবু্ল হাসনাত”

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪০৫ সময় দেখুন
রাষ্ট্রীয় মর্যাদায় চির‌বিদায় নি‌লেন বীর মু‌ক্তি‌যোদ্ধা `আবু্ল হাসনাত”

জুল‌ফিকার আলী সম্রাট, ষ্টাফ রি‌পোর্টারঃ
নওগাঁ জেলার সাপাহার উপ‌জেলায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত‌্যু কা‌লে তাঁর বয়স ছিল ৬৫ বছর।(ইন্নালিল্লাহি………রাজিউন)।
তিনি সাপাহার উপ‌জেলার তিলনা ইউ‌নিয়‌নের চাঁচাহার গ্রা‌মের মৃত আব্দুর রউফ মাষ্টা‌রের বড় ছেলে ও কৃ‌ষি সম্প্রসারন অ‌ধিদপ্তর ঢাকা খামার বাড়ী ডাই‌রেক্টর প্লান কোয়া‌রেন্টাইন আ‌নোয়ার হো‌সেন এবং নওগাঁ আস্তান‌মোল্লা ক‌লেজের অধ‌্যক্ষ মাহবুুবুল ইসলাম এর বড় ভাই।
শ‌নিবার ১০ জুলাই বি‌কেল ৫ টায় চাঁচাহার মাদ্রাসা মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল‌্যাহ আল মামুন ও সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি তদন্ত) আল মাহমুদ নওগাঁ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আলমগীর হো‌সেনের নেতৃত্বে পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
পরে জানাজা শেষে চাঁচাহার দ‌ক্ষিনপাড়া মুক্তিযোদ্ধাদের নির্ধরিত গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৫ ভাই ও ৪ বো‌ন নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃ‌তের ছোট ভাই কৃ‌ষি সম্প্রসারন অ‌ধিদপ্তর খামার বাড়ী ডাই‌রেক্টর প্লান কোয়া‌রেন্টাইন আ‌নোয়ার হো‌সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত্রি ৪টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ গৃ‌হে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন।

তি‌নি ব‌লেন আমার বড় ভাই আবুল হাসনাত জীবনবা‌জি রে‌খে মু‌ক্তিযু‌দ্ধে অংশ গ্রহন ক‌রে‌ছি‌লেন। ভাই বোন‌দের ম‌ধ্যে ছি‌লেন বড়। আমা‌দের জন‌্য তি‌নি অ‌নেক কষ্ট ক‌রে‌ছেন। আমি মাননীয় খাদ‌্য মন্ত্রীর মাধ‌্যমে মাননীয় প্রধান মন্ত্রী`র সদয় দৃ‌ষ্টি কামনা কর‌ছি তি‌নি যে‌নো আমার বড় ভাইয়ের একমাত্র ছে‌লের সরকারী চাকরীর ব‌্যাবস্হা ক‌রেন।

এ সময় উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের পক্ষ থে‌কে নির্বাহী অ‌ফিসার আব্দুল‌্যাহ আল মামুন দাফন কাফন সম্প‌ন্নের জন‌্য পাঁচ হাজার টাকা প্রদান করেন।
উপ‌জেলা চেয়ারম‌্যান আলহাজ্ব শাহাজাহান হো‌সেন মন্ডল ব‌লেন বীর মু‌ক্তিযোদ্ধা আব‌ুল হো‌সেন দীর্ঘদিন যাবৎ তিলনা ইউ‌নিয়‌নের মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডা‌রের দায়ীত্ব পালন ক‌রে আস‌ছি‌লেন। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাতের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এ সময় উপ‌স্হিত ছি‌লেন উপ‌জেলা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, জেলা মু‌ক্তিযোদ্ধা সদস‌্য নজরুল ইসলাম, নওগাঁ জেলা আ`লী‌গ সদস‌্য আ‌মিন, উপ‌জেলা আওয়ামীলী‌গের আব্দুল মান্নান,ফজ‌লে রাব্বী,লিটন,শির‌ন্টি ইউ‌নিয়ন সভাপ‌তি আ‌মিনুল ইসলাম, তিলনা ইউ‌নিয়ন সহ সভাপ‌তি মোদা‌সসের রহমান,যুগ্ন সাধারন সম্পাদক আ‌নোয়ারুল ইসলাম সাংগঠ‌নিক সম্পাদক আবু তা‌লেব সরকার বাবু ও শ‌হিদুল ইসলাম, সহ বি‌ভিন্ন দ‌লের রাজ‌নৈ‌তিক ব‌্যা‌ক্তিবর্গ ও হাজা‌রো মুস‌ল্লি উপ‌স্হিত ছি‌লেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর