রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

লকডাউনে খোলা রাখায় প্রিমিয়ার সিমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪২৬ সময় দেখুন
লকডাউনে খোলা রাখায় প্রিমিয়ার সিমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ‘কঠোর বিধিনিষেধে’র মধ্যে কারখানা খোলা রাখায় এবং শ্রমিকদের কাজে আসতে বাধ্য করায় প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় কোম্পানিটির ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত মুন্সীগঞ্জে অবস্থিত প্রিমিয়ার সিমেন্টের কারখানাটি সিলগালা করে দিয়েছেন। আগামী ১৩ দিন অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত কারখানা সিলগালা থাকবে।

গতকাল শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান এ জরিমানা ও কারাদণ্ড দেন।

জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) শিলু রায় গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কোম্পানিটি জরিমানা পরিশোধ না করলে উক্ত কর্মকর্তাকে আরও একমাস কারাভোগ করতে হবে।

এর আগে সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ শহরের পশ্চিম মুক্তারপুরে অবস্থিত প্রিমিয়ার সিমেন্টের কারখানায় কর্মরত এক শ্রমিকের মৃত্যু হয়। ওই শ্রমিকের নাম মো. শাহাবুল (৩৮)। লকডাউনে কারখানা খোলা রাখায় বিকালে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম শিবরামপুরের মৃত শামসুদ্দিনের ছেলে। কারখানায় কর্মরত অবস্থায় ক্লিংকার টানার ফিতায় পড়ে এ দুর্ঘটনা ঘটে।

তবে শুক্রবার মুন্সীগঞ্জে প্রিমিয়ার সিমেন্টের পাশাপাশি আরও কয়েকটি সিমেন্ট কারখানা খোলা ছিল বলে জানা গেছে। তবে প্রিমিয়ার সিমেন্টকে জরিমানা করার পর বাকী কারখানাগুলো নিজেরাই বন্ধ করে দেয় বলে সূত্র জানিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর