মু. সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর:
মন্দির পরিচালনা কমিটির এক বিবৃতিতে জানানো হয়, ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, মন্দিরের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ২৩ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামী মেয়াদে মন্দিরের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রবি সাহা ও প্রদীপ দেবনাথ। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লিটন দেবনাথ। কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করবেন মাখন লাল নাথ এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে উত্তম কুমার নাথ-কে।
নবনির্বাচিত সভাপতি চিত্ত রঞ্জন দেবনাথ দীর্ঘদিন ধরে মন্দিরটির বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। তিনি পূর্বে মন্দিরের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে জানা গেছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়নের কাজীর দিঘীর পাড় এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এ মন্দিরটি দীর্ঘদিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি বছর এখানে বিভিন্ন ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান আয়োজন করা হয়।
এদিকে নতুন কমিটি গঠনকে ঘিরে মন্দিরের ভক্তবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মন্দিরের ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক কার্যক্রম এবং সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।
মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে সকলের সহযোগিতায় ঐতিহ্যবাহী এ ধর্মীয় প্রতিষ্ঠানকে আরও সুসংগঠিত ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।