বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী সহকারী প্রধান শিক্ষক মহসীনের বিরুদ্ধে ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ স্মার্টফোনের স্লো চার্জিং দূর করার সহজ উপায় প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ মা‌র্কিন দূতাবাসের কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত ইবিতে গাঁজাসহ ২ শিক্ষার্থী আটক

শিকলবাহা মাস্টারহাটে বাজার মনিটরিং, দুই দোকানকে জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৬৩ সময় দেখুন
শিকলবাহা মাস্টারহাটে বাজার মনিটরিং, দুই দোকানকে জরিমানা

কর্ণফুলী প্রতিনিধি: অদ্য ২৬/০২/২০২৬ ইং তারিখ কর্ণফুলী উপজেলার শিকলবাহা মাস্টারহাট বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল আমিন হোসেন।

বিকাল ৩:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুইটি দোকানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে সার্বিক সহযোগিতা প্রদান করেন কর্ণফুলী থানার একটি চৌকস পুলিশ টিম।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর