প্রতিবেদক : সাপ্তাহিক ২ দিন ছুটি ছাড়াও আজ রবিবার (০৮ আগস্ট) ব্যাংক বন্ধ থাকবে। আর ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্তের কারণে আজ শেয়ারবাজারও বন্ধ থাকছে। ব্যাংক ছাড়া শেয়ারবাজারের আর্থিক লেনদেন সম্ভব না হওয়ায় বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে শেয়ারবাজারকে। এক সাক্যুলারে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সাক্যুলারে আরো বলা হয়েছে, রবিবার বন্ধ থাকলেও সোম ও মঙ্গলবার (০৯ ও ১০ আগস্ট) ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। আর ব্যাংকের লেনদেন সময় বাড়ানোর কারণে শেয়ারবাজারের লেনদেনও সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হবে।






