মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না মিথুন নিটিং – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ সময় দেখুন
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না মিথুন নিটিং – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ১২ নভেম্বর দুপুর ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৮০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯৪ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৩২ কোটি ৫৮ লাখ। কোম্পানির মোট শেয়ার ৩ কোটি ২৪ লাখ ৯১ হাজার ১৬২।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ১৬.৭৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৯.৯ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীর হাতে রয়েছে ১.৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭২.০৩ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১০.২ টাকা থেকে ২১.৯ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১৫.৭ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৫.৫ টাকা। ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর