রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova

শৈলকুপায় কোটিপতি স্কুল শিক্ষিকার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৩৬ সময় দেখুন
শৈলকুপায় কোটিপতি স্কুল শিক্ষিকার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ – Corporate Sangbad


আইন-আদালত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপার এক কোটিপতি স্কুল শিক্ষিকার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়লেও নাম মাত্র কর দিয়ে তিনি প্রকৃত সম্পদ গোপন করে যাচ্ছেন। তার সম্পদের সঠিক অনুসন্ধান করলে বেরিয়ে আসবে অনেক অজানা তথ্য। মহিলা হয়েও তিনি হত্যাসহ একাধিক মামলার আসামী।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, শৈলকুপা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন আক্তার তানিয়ার পেশা শিক্ষকতা হলেও তার অনেক ব্যবসা রয়েছে। শৈলকুপায় বেনামে পরিচালনা করেন ইটভাটা। ঢাকায় রয়েছে একাধিক প্লট ও ফ্লাট। ঢাকার বনশ্রীতে রয়েছে ১৬০০ স্কয়ার ফিটের ফ্লাট। ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানে রয়েছে ১৮০০ স্কয়ার ফিটের দৃষ্টিনন্দন কোটি টাকার ফ্লাটসহ রয়েছে একাধিক প্রাইভেট কার ও ট্রাক। নামে বেনামে রয়েছে একাধিক এফডিআর ও সঞ্চয় হিসাব। শৈলকুপা বাজারের চৌরাস্তা মোড়ে ও দুধবাজার মোড়ে ২০টি দোকান ভাড়া দেওয়া রয়েছে। আর এসব দোকান থেকে হাজার হাজার টাকা ভাড়া উঠালেও তা কর নথিতে প্রদর্শিত হয়নি। ভাটার রমরমা ব্যবসা অভিনব কায়দায় কর ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছেন তিনি। শৈলকুপার অগ্রণী, জনতা ও সোনালী ব্যাংকসহ একাধিক ব্যাংকে রয়েছে লাখ লাখ টাকার সন্দেহজনক লেনদেন। এত সম্পদ থাকার পরও এসব সম্পদের হিসার কর নথিতে প্রদর্শিত হয়নি বলে অভিযোগ। শারমিন আক্তারের নামে কর ফাকির মামলা থাকলেও আসল সম্পদের হিসাব তার কর নথিতে গোপন করেছেন। ফলে প্রতি বছর হাজার হাজার টাকার কর ফাকি দিয়ে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করছে। কর ফাঁকির এই বিষয়টি নিয়ে শৈলকুপার ব্যবসায়ী মহলে শোরগোল শুরু হয়েছে।

বিষয়টি নিয়ে শিক্ষক শারমিন আক্তারের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে ঝিনাইদহ কর অঞ্চলের সহকারী কর কমিশনার অনাথ বন্ধু সাহা জানান, তিনি আপীল ট্রাইব্যুনালে মামলা করেছেন। নথি ঝিনাইদহ অফিসে ফিরে আসলে প্রকৃত তথ্য জানা যাবে।

তিনি বলেন, কর ফাঁকি বা সম্পদ গোপন করে কেও রেহাই পাবেন না। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে তিনি ব্যবস্থা গ্রহন করবেন বলেও সহকারী কর কমিশনার অনাথ বন্ধু সাহা জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর