রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

শ্যামনগরের গাবুরাতে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৯ সময় দেখুন
শ্যামনগরের গাবুরাতে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর আয়োজনে এবং কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ” সকল নারী ও কন্যার বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধ করবে একতা” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ দিনের কর্মসূচি পালনের অংশ হিসাবে ৯ ডিসেম্বর বিকাল ৩:০০ টায় ডুমুরিয়া গ্রামের মরিওম খাতুনের বাড়ি নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ এর আয়োজন করা হয়।
উক্ত কমিউনিটি সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য মোসা.ফরিদা খাতুন, সিআরসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, কমিউনিটির মোঃ মোত্তজা আলী, কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মন্ডল সহ কিশোরী দলের সভাপতি ইশিতা, কিশোর দলের সভাপতি সজীব প্রমূখ।

মোসা ফরিদা খাতুন বলেন, বাল্যবিবাহ দিলে মেয়েরা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। এজন্য ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। নারীর প্রতি সহিংসতা কমাতে মেয়ে এবং ছেলেদের হাতে ১৫ থেকে ১৬ বছরের আগে স্মার্টফোন না দিতে অনুরোধ করেন । সভায় তাকে আমন্ত্রণ করার জন্য এবং এমন ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করার জন্য সংস্থাকে ধন্যবাদ জানান।
কিশোরী দলের সভাপতি ইশিতা বলেন, বাল্য বিবাহকে না বলি, বাল্য বিবাহ প্রতিরোধে ১০৯ হটলাইন নম্বরে ফোন করি।
কিশোর দলের সভাপতি সজিব বলেন, নারী ও শিশু সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব।
হৈমী মন্ডল বলেন, বাল্য বিবাহের হ্রাস এবং কিভাবে নারী সহিংসতা বন্ধ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি।
মোঃ মোত্তজা আলী বলেন, আমি নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রতিজ্ঞাবদ্ধ। আমার পরিবার নারী সহিংসতার ভুক্তভোগী এবং আমি এর কোন সুষ্ঠু বিচার পায়নি। তিনি সকলকে বাল্য বিবাহ না দেওয়ার অনুরোধ জানান।
প্রজেক্ট ম্যানেজার বলেন, পরবর্তী বছর এই গণশুনানীর দায়িত্ব দেবেন কমিউনিটির উপর এক পাশে থাকবে কমিউনিটির শিক্ষিত ব্যক্তি, অন্য পাশে থাকবেন কমিউনিটির মানুষ এবং অপরপাশে সংস্থার মানুষ। বাল্য বিবাহ এবং বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের ভুমিকা অনেক। তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা শুরু হয় পরিবার থেকে। তাই পরিবারের সকলে এগিয়ে আসলে নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনা সম্ভব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর