শ্রম অভিবাসন প্রক্রিয়ায় মধ্যস্থকারীদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনয়নে আ লিক পর্যায়ে অ্যাডভোকেসির সভার আয়োজন করে ইপসা । আজ শনিবার (২ অক্টোবর, ২০২১) সকাল ১০ টায় নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ফেয়ারার লেবার মাইগ্রেশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সংসদ সদস্য, সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত স্থায়ী কমিটি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন শ্রম অভিবাসন প্রক্রিয়ায় মধ্যস্থকারীদের বিকল্প নেই। প্রান্তিক জনগোষ্ঠী দেশের বাইরে কাজের জন্য ঢাকায় এসে রিক্রুটিং এজেন্ট সন্ধান করে না। বরং তার গ্রাম বা এলাকায় স্থানীয় মধ্যস্থকারীদের খুঁজে বের করে যার মাধ্যমে পাসপোর্ট ভিসা থেকে শুরু করে অন্যান্য কাজ প্রসেসিং করে সে দেশের বাইরে জীবিকার জন্য যেতে পারে। জীবিকার সন্ধানে দেশের বাইরে অভিবাসন প্রত্যাশীদের প্রতারণা ও অন্যান্য সমস্যা সমাধানে অভিবাসন আইন ২০১৩ এর প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে কাজ করছে সরকার। একইসাথে শ্রম অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধিতে মধ্যস্থকারীদের কিভাবে আইনি কাঠামোতে আনা যায় এ নিয়েও কাজ করা হচ্ছে। তিনি ইপসা’র এই প্রস্তাবনার সাথে সম্মতি প্রকাশ করেন এবং বলেন ইপসা’র এই প্রস্তাবনা ও অভিজ্ঞতাসমূহ মিডেলম্যানদের নিয়মিতকরণে পাথেয় হিসেবে কাজ করবে।
সভায় শ্রম অভিবাসন প্রক্রিয়ায় মধ্যস্থকারীদের ভুমিকা স্বচ্ছতা এবং জবাবদিহিতা করণ; ইপসা’র শিক্ষনীয় বিষয়, অভিজ্ঞতা এবং সুপারিশ নিয়ে ব্রিফিং নোট উপস্থাপন করেন ইপসার প্রোগ্রাম ম্যানেজার মোঃ আব্দুস সবুর। এছাড়া সভার শুরতে স্বাগত বক্তব্য দেন ইপসার উপ পরিচালক মো. শাহজাহান। অনুষ্ঠানটি স ালনা করেন নাসিম বানু, উপ-পরিচালক, সমাজ উন্নয়ন বিভাগ, ইপসা।
সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য তুলে ধরেন মোকারম হোসেন, জিএমসি’র প্রতিনিধি; আলহাজ্ব এমদাদ উল্লাহ, নির্বাহী সদস্য, বায়রা, চট্টগ্রাম; ওমর কায়সার, বার্তা সম্পাদক, প্রথম আলো, চট্টগ্রাম; সাইদ হাসান, উপ-পরিচালক, জেলা তথ্য অফিস চট্টগ্রাম; মোহাম্মদ জহিরুল আলম মজুমদার, উপ-পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চট্টগ্রাম; মেহেদী হাসান, সহকারি পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কক্সবাজার; উইং কমান্ডার, মোঃ ফরহাদ হোসেন খান, পিএসসি, পরিচালক, শাহ-আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম; ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ, অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও চট্টগ্রামে অভিবাসন বিষয়ক এনজিও সমূহের প্রতিনিধি।
অ্যাডভোকেসি সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ব্রিটিশ কাউন্সিলের সিনিয়র আইবিপি ম্যানেজার শিরিন লিরা। তিনি প্রকাশ-ব্রিটিশ কাউন্সিল সহয়তাপ্রাপ্ত লেবার মাইগ্রেশন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কৌশল সর্ম্পকে অবহিত করেন। তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বহু সেক্টরে উত্থান- পতন হয়েছে। কিন্তু রেমিটেন্স কিংবা শ্রম অভিবাসনের দ্বারা বৈদেশিক উপার্জনের ক্ষেত্রে বাংলাদেশে আজ পর্যন্ত কখনোই ধ্বস নামেনি। আজ বাংলাদেশ যে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে পা বাড়াচ্ছে এর পিছনে অন্যতম অবদান শ্রম অভিবাসনের দ্বারা বৈদেশিক উপার্জন। এসব কারণে এ সেক্টরকে শক্তিশালী ও স্বচ্ছ করে তোলার কোন বিকল্প নেই। এবং ইপসা’র এই মডেলটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেবার জন্য সরকার ও অনান্য বেসরকারী উন্নয়ন সংস্থাকে অনুরোধ করেন এবং মিডেলম্যান নিয়মিতকরণে উপকারিতা সর্ম্পকে সংবাদপত্রে বিশেষ প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ করেন।