রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Samay Raina Faces Political Heat, BJP And Congress Leaders Slam Him Over Bihar And Kashmir Digs On Latent | Web-series News ‘ I take the blame myself’: Suryakumar Yadav’s big regret over failed ODI career | Cricket News ‘গুমের সেই রাতের কথা মনে পড়লে শরীরে শিহরণ জাগে’ কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা ব্যবস্থাপকের চাকরিচ্যুতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৩৪ সময় দেখুন
সহকর্মীকে ধর্ষণের অভিযোগে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা ব্যবস্থাপকের চাকরিচ্যুতি


চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার ব্যবস্থাপক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে ওই কোম্পানির এক নারী সহকর্মী। এতে অভিযুক্ত ওই ব্যবস্থাপক পদপর্যাদার কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা।

সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

আলীবাবার প্রধান নির্বাহী ড্যানিয়েল জ্যাং ওই ব্যবস্থাপককে চাকরিচ্যুত করার ঘোষণা দিয়ে পাঠানো ই-মেইলের সূত্রে প্রতিবেদনটি করে বিবিসি।

প্রতিবেদন থেকে জানা যায়, ওই নারীর অভিযোগ, বেহুশ অবস্থায় নিজের হোটেল রুমে ওই ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে ধর্ষণ করেন। এমনকি তাকে বেহুশ করতে ওই কর্মকর্তা জোর করে মদ পান করান বলেও অভিযোগ করেন তিনি। গত ২৭ জুলাই রাতে আলিবাবার সদর দপ্তর থেকে ৯০০ কিলোমিটার দূরে জিনান শহরে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এরপর তিনি জিনান শহরের পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলা দায়ের করার আগে বিষয়টি আলিবাবার মানবসম্পদ বিভাগকে জানান সেই নারী কর্মকর্তা। কিন্তু মানবসম্পদ বিভাগকে বিভাগ থেকে প্রথমে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানানো হলেও কার্যত কোনো পদক্ষেপ দেখতে না পেয়ে মামলার সিদ্ধান্ত নেন ওই নারী।

অভিযোগকারী নারীর কল্যাণে সম্ভাব্য সবকিছু আলীবাবা করবে বলেও জানিয়েছেন আলীবাবার প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝ্যাং। একই সঙ্গে মানবসম্পদ বিভাগ দ্রুত বিষয়টিতে সাড়া না দেওয়ায় তিরস্কার করেন তিনি।

আলীবাবার নিয়মকানুন অনুযায়ী, কোনো কর্মীকে তার ইচ্ছার বিরুদ্ধে মদ পান করানোর বিধান ও অতীতে নজির নেই বলেও সেই ই-মেইল বার্তায় উল্লেখ করা হয় বলেও জানা গেছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর