শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতের দর বৃদ্ধি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩১২ সময় দেখুন
সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতের দর বৃদ্ধি – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে। অন্যদিকে দর কমেছে ৭ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে জীবন বিমা খাতে। এই খাতে ১০ শতাংশ দর বেড়েছে।

এরপর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বিমা খাত। এ খাতে দর বেড়েছে ৯.৫ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। এ খাতে দর বেড়েছে ৮.৩ শতাংশ।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আইটি খাতে ৫.৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.৬ শতাংশ, বস্ত্র খাতে ৩.৭ শতাংশ, প্রকৌশল খাতে ৩.৩ শতাংশ, আর্থিক খাতে ৩.২ শতাংশ, সিমেন্ট খাতে ২.৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৪ শতাংশ, কাগজ খাতে দশমিক ৪ শতাংশ, ট্রাভেল খাতে দশমিক ২ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ১ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে ৭ খাতে। খাতগুলো হচ্ছে- জ্বালানি-বিদ্যুৎ, খাদ্য, সিরামিক, ফার্মা, বিবিধ, সেবা-আবাসন ও পাট খাত।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর