রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

সাড়ে ৩ বছর পর ৬৩০০ পয়েন্ট অতিক্রম করলো ডিএসইএক্স – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৪৭ সময় দেখুন
সাড়ে ৩ বছর পর ৬৩০০ পয়েন্ট অতিক্রম করলো ডিএসইএক্স – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবারও (১৫ জুলাই) শেয়ারবাজারের সব সূচ বেড়েছে। একই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। আজ ডিএসইর প্রধান সূচক বেড়ে সাড়ে তিন বছর পর ৬ হাজার ৩০০ পয়েন্ট অতিক্রম করেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩০৭.৩৫ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি ৩ বছর ৬ মাস ১১ দিন বো ৮১৩ কার্যদিবস পর ছয় হাজার ৩০০ পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে ২০১৮ সালের ৪ জানুয়ারি সূচকটি ছয় হাজার ৩০০ পয়েন্টের ঘরে অবস্থান করেছিল। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.২৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৯.৩৬ পয়েন্টে এবং দুই হাজার ২৭৪.৯০ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৪০ কোটি ৯৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৪ কোটি ৮৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭০টির বা ৭২ শতাংশের, শেয়ার দর কমেছে ৭৯টির বা ২১.০৭ শতাংশের এবং ২৬টির বা ৬.৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর