রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Samay Raina Faces Political Heat, BJP And Congress Leaders Slam Him Over Bihar And Kashmir Digs On Latent | Web-series News ‘ I take the blame myself’: Suryakumar Yadav’s big regret over failed ODI career | Cricket News ‘গুমের সেই রাতের কথা মনে পড়লে শরীরে শিহরণ জাগে’ কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার

সিরিয়াফেরত ‘জঙ্গি’ সাখাওয়াতের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩২২ সময় দেখুন
সিরিয়াফেরত ‘জঙ্গি’ সাখাওয়াতের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর – Corporate Sangbad


আইন-আদালত


চট্টগ্রাম প্রতিনিধি: সিরিয়া থেকে যুদ্ধ করে আসা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সাখাওয়াত আলীর (৪০) আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এই আদেশ দেন।

এর আগে শনিবার (১২ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজা তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন৷ এই তিনদিনের রিমান্ড শেষে কাউন্টার টেররিজম ইউনিট ৫ দিনের আবেদন জানালে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার ১১ জুন চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে সাখাওয়াত আলীকে গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ।

১৯৯৭ সালে চট্টগ্রাম নগরীর দামপাড়ার পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন সাখাওয়াত। এরপর ভারতে চলে যান। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে দেশে ফেরেন। ২০০৬ সাল পর্যন্ত দেশের বিভিন্ন কম্পিউটার ইনস্টিটিউটে কম্পিউটার বিষয়ক বিভিন্ন কোর্স করেন এবং ২০০৭ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান।

২০০৯ গ্রিনিজ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে এমএসসি সম্পন্ন করেন। সেখান থেকে ২০১১ সালে দেশে ফিরে আসেন। দেশে ফিরে বিভিন্ন চাকরি করেন। পরে ২০১৭ সালে তুরস্কের উদ্দেশে দেশ ছাড়েন।

সাখাওয়াত আলী (৪০) চট্টগ্রামের দামপাড়া এম এম আলী সড়কের বাসিন্দা শেখ মো. শমসের আলীর ছেলে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকালে তার কাছ থেকে জিহাদি কাগজপত্র, একটি পাসপোর্ট, একটি মোবাইল, একটি ট্যাব ও একটি নোটবুক উদ্ধার করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর