রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

সুয়েজ খালের বার্ষিক আয়ে রেকর্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৮৩ সময় দেখুন
সুয়েজ খালের বার্ষিক আয়ে রেকর্ড


ডিএমপি নিউজ: মিসরের সুয়েজ খালের ২০২০-২১ আর্থিক বছরে (জুলাই-জুন) আয় রেকর্ড ৫৮৪ কোটি ডলারে পৌঁছেছে। গত আর্থিক বছরে আয়ের পরিমাণ ছিল ৫৭২ কোটি ডলার।

সুয়েজ খাল কর্তৃপক্ষ সম্প্রতি বিগত আর্থিক বছরের এ পরিসংখ্যান প্রকাশ করেছে। খাল কর্তৃপক্ষ বলেছে, মার্চে কনটেইনার জাহাজ আটকে যাওয়ার ঘটনার পরও চলতি বছরের প্রথম ছয় মাসে খালের উপার্জন প্রায় ৩০০ কোটি ডলারে পৌঁছেছে। যেখানে গত বছরের প্রথমার্ধে আয় ছিল ২৭৬ কোটি ডলার।

চলতি বছরের মার্চে এভার গিভেন ছয়দিন ধরে খালটিতে আটকে ছিল। আর এতে বন্ধ হয়ে যায় বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটটি। মালিক ও বীমাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতায় পৌঁছার পর সুয়েজ খাল কর্তৃপক্ষ এ মাসের শুরুর দিকে জাহাজটিকে মুক্ত করে দেয়। সূত্র জানায়, সমঝোতার পর সম্প্রতি মিসরের একটি আদালতে ক্ষতিপূরণের জন্য কর্তৃপক্ষের দায়ের করা মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আয় বাড়ার পাশাপাশি এ সময়ে সুয়েজ খালে জাহাজ পারাপারও বেড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে এ খাল দিয়ে ৯ হাজার ৭৬৩টি জাহাজ চলাচল করেছে। গত বছরের এ সময়ে জাহাজ পারাপারের সংখ্যা ছিল ৯ হাজার ৫৪৬টি।

সুয়েজ খাল ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত নৌপথ। বৈশ্বিক শিপিংয়ের প্রায় ১৫ শতাংশ এ রুট দিয়ে চলাচল করে। খালটি মিসরের জন্য বৈদেশিক মুদ্রার একটি গুরুত্বপূর্ণ উৎস।

গত মার্চে এভার গিভেন আটকে যাওয়ার পরিপ্রেক্ষিতে সুয়েজ খাল কর্তৃপক্ষ খালের দক্ষিণতম অংশটি প্রশস্ত ও গভীর করার পরিকল্পনাকে ত্বরান্বিত করেছে। এ দক্ষিণতম অংশেই আটকে গিয়েছিল জাহাজটি। লন্ডন স্টক এক্সচেঞ্জের সহায়ক আর্থিক ডাটা সংস্থা রিফিনিটিভের হিসাবে, ছয়দিন সুয়েজ খাল দিয়ে কোনো জাহাজ পারাপার না হওয়ায় মিসর ৯ কোটি ৫০ লাখ ডলার হারিয়েছে। পাশাপাশি পণ্য পরিবহনে বিলম্বের কারণে ইউরোপ ও এশিয়াজুড়ে উৎপাদন ও সরবরাহ চেইন ব্যাহত হয়েছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর