সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

সূচকের উত্থানে লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২০৮ সময় দেখুন
সূচকের উত্থানে লেনদেন শেষ – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন। তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৬টি কোম্পানির ১৪ কোটি ৬১ লক্ষ ৬৬ হাজার ৯৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪২০ কোটি ৫৫ লক্ষ ৫৭ হাজার ২১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৫৪.৫০ পয়েন্ট বেড়ে ৪৯০১.৩৮ ডিএস-৩০ মূল্য সূচক ৩.৬৬ পয়েন্ট বেড়ে ১৮৯৩.৪৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১.৭৪ পয়েন্ট বেড়ে ১০২৯.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৩১০টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: শাহজিবাজার পাওয়ার, আফতাব অটো, ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুড, খান ব্রাদার্স পিপি, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিক্স, রানার অটো, ওরিয়ন ইনফিউশন, সামিট এলায়েন্স পোর্ট।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রহিমা ফুড, সোনারগাঁও টেক্সটাইল, রানার অটো, নাহী অ্যালুমিনিয়াম, ফার কেমিক্যাল, বিবিএস, ইন্দে-বাংলা ফার্মা, আফতাব অটো, ইফাদ অটো ও এসবিএসি ব্যাংক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আইএসএন লি., সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মার্কে ন্টাইল ইন্স্যুরেন্স, জিল বাংলা সুগার, আইসিবি এএমসিএল ফার্স্টঅগ্রনী ব্যাংক মি. ফা., এমবিএল ফার্স্ট মি. ফা., বাটা সুজ, একমী ল্যাব্রেটোরিজ, নিটল ইন্স্যুরেন্স ও তাক্কাফুল ইন্স্যুরেন্স।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮৫৩৯৭৪২৯৩৯৬১.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর