বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

[১] আমিরাতে শ্রমিকদের জন্য নতুন আইন চালু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৮৩ সময় দেখুন


[১] আমিরাতে শ্রমিকদের জন্য নতুন আইন চালু

ওবায়দুল হক, আমিরাত থেকে: [২] সংযুক্ত আরব আমিরাত শ্রমবাজার ও উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আনতে শ্রমিকবান্ধব নতুন শ্রম আইন পাস করেছে (ইউএই)। সুবিধাজনক কর্মঘণ্টা, বেতনসহ ছুটি ও তিন বছরের চুক্তির সুযোগ রাখা হয়েছে নতুন শ্রম আইনে।

[৩] দেশটির প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করায় সোমবার (১৫ নভেম্বর) থেকেই তা আইনে পরিণত হয়েছে। আগামী বছর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন আইন।

[৪] প্রতিবেদন অনুযয়ী এখন থেকে কোনো পদে কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ওই ব্যক্তির সঙ্গে কমপক্ষে তিন বছরের জন্য চুক্তি করতে হবে এবং নূন্যতম ১৬ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কাউকে কোনো প্রতিষ্ঠানের কোনো পদে নিয়োগ দেওয়া যাবে না। এছাড়া ১৬ থেকে ১৯ বছর বয়সী তরুণ-তরুণীদের কোনো প্রতিষ্ঠানের কোনো পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ শর্ত পালনের বিধানও রাখা হয়েছে নতুন আইনে।

[৫] সোমবার এক সংবাদ সম্মেলনে ইউএইর মানবসম্পদ বিষয়ক মন্ত্রী ড. আব্দুলরহমান আল আওয়ার এক ব্রিফিংয়ে বলেন, প্রধানত দু’টি কারণে এই নতুন আইন প্রণয়ন করা হয়েছে। প্রথমত, প্রযুক্তিগত উৎকর্ষের ফলে বিশ্ব জুড়ে ‘কর্মস্থল’ ধারণার পরিবর্তন এসেছে। উন্নত প্রযুক্তির ফলে বর্তমানে বিশ্বের এক প্রান্তে বসেও অন্যপ্রান্তে অফিস করতে পারেন একজন কর্মী এবং দ্বিতীয় কারণ হলো করোনা মহামারি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom