বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

[১] চিটাগাং এসোসিয়েশন অব কানাডার মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৬৪ সময় দেখুন
[১] চিটাগাং এসোসিয়েশন অব কানাডার মতবিনিময় সভা


[১] চিটাগাং এসোসিয়েশন অব কানাডার মতবিনিময় সভা

সালেহ্ বিপ্লব: [২] কানাডায় বসবাসরত চট্টগ্রামবাসীদের সংগঠন ‘চিটাগাং এসোসিয়েশন অব কানাডা ইনক’ এর এক মতবিনিময় সভা গত শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের নির্বাচন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সদস্যদের মতামত নিতে এই সভার আয়োজন করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

[৩]  চিটাগং এসোসিয়েশন অব কানাডা ইনক প্রতিষ্ঠার পর ১৯ বছর ধরে কানাডায় চট্টগ্রামের সংস্কৃতি, ঐতিহ্য তথা বাংলাদেশের এতিহ্য কানাডার মূল সংস্কৃতি তুলে ধরার কাজ করে যাচ্ছে।

[৪] এসোসিয়েশনের সভাপতি শিবু চৌধুরীর সভাপতিত্বে এই মতবিনিময় সভায় ‘কইলজার ভেতর চট্টগ্রাম’ শিরোনামে ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে সংগঠনের আয়-ব্যয়ের হিসেব বিবরনী,ওয়েবসাইট, ফেইসবুক পেজ,নিজস্ব ফোন নম্বর ও কর্মকান্ড তুলে ধরা হয়।

[৫] একইসংগে গত ১৯ বছরের কর্মকান্ড ও চট্টগ্রামের ঐতিহ্য প্রদর্শিত হয় ।৩০ মিনিটের এ উপস্থাপনায় চট্টগ্রামের সংস্কৃতি ও সংগীত সবার হৃদয় ছুঁয়ে যায় । সভাপতি এবং সাধারন সম্পাদক এসোসিয়েশনের সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ডিজিাটাল উপস্থাপনা করেন কফিলউদ্দিন পারভেজ এবং বিশ্বজিত পাল । ধারা বর্ননা করেন সব্যসাচী চক্রবর্তী।

[৬] সভাস্থলে মঞ্চ থাকলেও সভাপতি শিবু চৌধুরী সাধারন সদস্যদের সাথে বসেই সভায় সভাপতিত্ব করেন। শুরুতে সাধারণ সম্পাদক সৈয়দ শওকত মাহমুদ সংগঠনের বিগত দিনের কার্যবিবরণী ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন , সবার মতামতকে গুরুত্ব দিতেই মতবিনিময় সভার আয়োজন । ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দৌজা সভার আলোচ্য সূচি ,উদ্ভুত পরিস্থিতির ব্যাখ্যা এবং সাবেক ষভাপতি আলমগীর হাকিম মিলে সবার সংগে যোগাযোগের মাধ্যমে যে উদ্যোগ নেয়া হয় তার বিবরন সভায় তুলে ধরেন। বিপুল সংখ্যক চ্ট্টলবাসি করতালির মাধ্যমে নেতৃবৃন্দের এ উদ্যোগকে স্বাগত জানায় । টরন্টোর জর্জ ব্রাউন কলেজের অধ্যাপক ড; সুজিত দত্ত,ওয়াটার লু কনেসটোগা কলেজের অধ্যাপক ড: কাঞ্চন পুরোহিত সবাইকে মিলে মিশে কাজ করার আহবান জানান ।

[৭] অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র সাংবাদিক অন লাইন নিউজ পোর্টাল দূরবীন ২৪. কম সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেন,ব্যারিস্টার আশরাফুল করিম রনি,বিজিএমইএ সাবেক ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন চৌধুরি , সাংস্কৃতিক কর্মী নাসিমা খানম নীলু, বক্তব্য রাখেন। নতুন প্রজন্মের মেহের ও সামির চট্টগ্রামের প্রতি তাদের আবেগ তুলে ধরে বক্তব্য রাখেন। পরিচালকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলমগীর হাকিম , কফিল উদ্দিন পারভেজ, সরওয়ার জামান , বাহাউদ্দিন বাহার, হেলাল ।

[৮] সভাপতির বক্তব্যে শিবু চৌধুরি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন , আগামীতে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তির উৎসব স্মরণে ১৬ ডিসেম্বর বিজয় উৎসব ও মহান একুশ পালন করবে চিটাগাং এসোসিয়েশন কানাডা ইনক সহ আরও অনেক অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে।

[৯] সব্যসাচী চক্রবর্তী ও মুনিরা সুলতানা মিলির সঞ্চালনায় মতবিনিময় সভায় ট্রস্টিদের মধ্যে উপস্থিত ছিলেন কানন বড়ুয়া,সুধান রায়,পরিচালক সেলিনা হোসাইন,মোহাম্মদ আজম,সনৎ বড়ুয়া,সমর পাল ,শ্যামল ভট্টাচার্য্য,চার্টাড একাউটেন্ট কাজী সাজ্জাদ হোসাইন,নিশাদ হোসাইন,ডা: অসীম বড়ুয়া, ফরিদ সিদ্দিকী সহ বিপুলচট্টলবাসি।।

[১০] শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিহাব সিদ্দিকী বুলবুল, গীতা পাঠ করেন কংকন ভট্টাচার্য্য ,ত্রিপিটক পাঠ করেন সৈকত বড়ুয়া।।

[১১] অনুষ্ঠানকে আনন্দঘন করতে সংগীত পরিবেশন করেন সুভাস দাস, শর্বানী, কাজী বাসেত এবং আবৃত্তি করেন মুনিরা সুলতানা মিলি।

[১২] অনুষ্ঠানে বক্তারা জাতি,ধর্ম ,বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বীর প্রসবিনী চট্টগ্রামকে এগিয়ে নেবার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন এবং কানাডায় বহুজাতিক সংস্কৃতির মাঝে বাংলাদেশের সংস্কৃতিকে মেলে ধরার আশাবাদ প্রকাশ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom